শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: মির্জা ফখরুল 

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১০:২৩ পিএম
স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায়  মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায়  মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ১৭ বছর ফ্যাসির বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্যাতন সহেছি, অনেক প্রাণ দিয়েছি, জেল খেটেছি। তবু মাথা নোয়াইনি। খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে নিয়েছি। এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন করে একটা বাংলাদেশ গড়ে তোলার সময় এসেছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন মাঠে আলোকিত লালমনিরহাট এর গণজাগরনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ বিনির্মানের সেই আন্দোলন আজ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে আলোকিত লালমনিরহাট গড়ার আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছে। মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাজিত হয়েছে। মাদকের আগ্রাসনে যুবকরা তাদের ভবিষ্যাৎ নষ্ট করছে। তা আমরা হতে দিতে পারি না। আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই সামাজিক আন্দোলন আজ দুলু'র নেতৃত্বে শুরু হয়েছে। জনগনকে সচেতন করে জনগনকে সাথে নিয়ে এ জনগনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা। এটিই একমাত্র উপায়। আসাদুল হাবিব দুলু আজকে যে আন্দোলন শুরু করেছেন সেই আন্দোন গোটা দেশে ছড়িয়ে পড়ুক সেই আমার প্রত্যাশা।

মির্জা ফখরুল বলেন, আপনারা মাদককে না বলবেন, যৌতুককে না বলবেন, জুয়াকে না বলবেন। আপনাদের ভবিষ্যাৎকে এগিয়ে নিয়ে যাবেন। জাগো বাহে তিস্তা বাঁচাই, যে আন্দোলন করেছেন। তা আজ সফল হতে চলেছে। তিস্তা মহাপরিকল্পনা যেকোন মুল্যেই হোক আমরা বাস্তবায়ন করব। যা মধ্য দিয়ে তিস্তাপাড়ের মানুষের উন্নয়নের নতুন দিগন্ত সুচিত হবে। মাদকসহ এ সামাজিক অপরাধ দমন করতে পারি। তাহলে নিশ্চই আমরা সমৃদ্ধিশালী দেশ গড়তে পারব ইনশা'আল্লাহ। আমাদের স্বপ্নের নেতা, যিনি স্বপ্ন দেখে ও বাস্তবায়ন করেন। সেই নেতার স্বপ্নের বাংলাদেশ নির্মিত হবে।

সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতা প্রদানসহ অনেক কর্মসুচি শুরু হয়েছে। সব মিলে আমরা একটা অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। লালমনিরহাটে যে সামাজিক অপরাধ দমনের আন্দোলন শুরু হলো তা গোটা দেশে ছড়িয়ে পড়ুক। লালমনিরহাটের আলো ছড়িয়ে পড়ুক গোটা দেশে সেই প্রত্যশা করছি।

আলোকীত লালমনিরহাটের মুলপ্রবন্ধ উপস্থাপন করেন এ আন্দোলনের প্রধান পৃষ্ঠপোশক ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আলোকিত লালমনিরহাটের সভাপতি জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে এ গণজাগরনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যান মন্ত্রী এজেড জাহিদ হাসান, লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক প্রমুখ।

আলোচনা সভা শেষে তিন মন্ত্রী, সংসদ সদস্যদের নেতৃত্বে আলোকিত লালমনিরহাটের সোভা যাত্রা বের হয়। সোভাযাত্রাটি এমটি হোসেন মাঠ থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে শেষ হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Canada VS Morocco
42'
0 - 0
World Cup