মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত, ককটেল বিস্ফোরণের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৯:২৯ পিএম
expand
সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত, ককটেল বিস্ফোরণের অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশ-ইনের চেষ্টা চালালেও তা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা। এ ঘটনায় পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর বিএসএফ সীমান্ত এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল রোববার (১৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।সোমবার (১৫ জুন) সকালে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি) আব্দুর রাজ্জাক বিএসএফের পুশ-ইনের চেষ্টার তথ্য নিশ্চিত করেন।

বিজিবি ও সীমান্ত সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৫ নম্বরের বিপরীতে পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্ত এবং ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পানিশালা ও দাওয়ারিমারী সীমান্ত এলাকা অবস্থিত।

গতকাল রোববার রাত ৯ টার দিকে ওই সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়ার সঙ্গে স্থাপিত সার্চলাইট বন্ধ করে দেয় বিএসএফ। পরে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাওয়ারিমারী ক্যাম্পের টহল সদস্যরা ৩ থেকে ৫ জন ব্যক্তিকে কাঁটাতারের গেট (ফটক) দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

এ সময় ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) কালীরহাট ক্যাম্পের টহল দল বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। বিজিবি ও স্থানীয়দের দৃঢ় অবস্থানের মুখে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। অভিযোগ রয়েছে, এরপর বিএসএফ পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পুশ-ইনের জন্য আনা ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, “তিনজন ব্যক্তিকে ভারতের অভ্যন্তর থেকে এনে কাঁটাতারের বেড়ার সার্চলাইট বন্ধ করে গেট দিয়ে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির সক্রিয় অবস্থানের কারণে কোনো পুশইনের ঘটনা ঘটেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Belgium VS Egypt
Scheduled
16 Jun, 01:00 AM
VS
World Cup