শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে এনসিপির আসল কমিটি খুঁজছে নেতাকর্মীরা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৪:৪৮ পিএম আপডেট : ১২ মে ২০২৬, ০৬:০১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরে ১৫ দিনের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুটি জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে নেতাকর্মীরা বিব্রত হচ্ছে বলে জানান, তারা আসল কমিটি খুঁজতেছে। কোনটা আসল কোনটা নকল সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

প্রথম কমিটি স্থগিত বা বাতিল করার কোন নোটিশ দেখা যায়নি। এরমধ্যেই মঙ্গলবার (১২ মে) সকাল সোয়া ৮ টার দিকে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেইজে অনুমোদিত কমিটি প্রকাশ করা হয়।

এর আগে (২৯ এপ্রিল) আরও একটি অনুমোদিত কমিটি এনসিপির ফেসবুক পেইজে প্রকাশ হয়। ২-৩ ঘন্টা পরই ওই কমিটি ফেসবুক পেইজ থেকে উধাও হয়ে যায়। তবে ওই কমিটি বিলুপ্ত বা স্থগিত করার কোন নোটিশ দেওয়া হয়নি। সেই কমিটিতে মাছুম বিল্লাহকে আহবায়ক ও আলমগীর হোসেনকে সদস্য সচিব মনোনীত করা হয়। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অনুমোদন দেন।

জানা গেছে, মঙ্গলবার ৩৪ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মাছুম বিল্লাহকে আহবায়ক ও এডভোকেট সামছুজ্জামান সোহেলকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

নতুন কমিটিতে অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মামুন হোসেন, আব্দুর রহমান ভূঁইয়া, জিএম জাকারিয়া, আনোয়ার হোসেন, মো. আলমগীর, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসাইন, যুগ্ম সদস্য সচিব মাহমুদুন্নবী টিটু, মোবারক হোসেন, ছফি উল্লাহ, মো. ইব্রাহিম খলিল, এম ফারভেজ, আনোয়ার হোসেন আরিফ, আনোয়ার হোসেন, মীর মোহাম্মদ শুভ, সাংগঠনিক সম্পাদক ইউছুফ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আব্দুল আহাদ ফারাবি, রাসেদ হাসান, আবুল হাসনাত সুমন, সদস্য জাফর আহমেদ ভূঁইয়া, আনোয়ার হোসেন, নাজমুল হাসান, সুমন হোসেন, আবু বকর, সাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল, আব্দুল কাদের, গাজী হুমায়ুন কবির, সুলতানা রাজিয়া, শারমিন আক্তার ও রিয়াজ উদ্দিন খান।

তবে নাম প্রকাশ না করার শর্তে দুই রামগঞ্জের দুই এনসিপির নেতা জানান, ১৫ দিনে দুই কমিটি, কোনটা আসল কোনটা নকল বুঝা বড় দায়। তবে আবারও কমিটি পরিবর্তন করবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। এমন করলে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলে তারা জানান।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক আরমান হোসাইন বলেন, প্রথম কমিটি ঘোষণার পর কয়েকজনকে নিয়ে মতবিরোধ হয়। পরে দুই ঘন্টার মধ্যে ওই কমিটি স্থগিত করা হয়েছিল। এখন সকলের মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি প্রকাশ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup