

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাট বাজারে সংঘটিত মারধরের ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও এখনো আতঙ্ক কাটেনি ভুক্তভোগী ব্যবসায়ী মাহবুবুর রহমান ও তার পরিবারের। অভিযুক্ত রাশেদ ও তার সহযোগীদের ভয়ে তারা এখনো থানায় লিখিত অভিযোগ করতে পারেননি বলে জানিয়েছেন তিনি।
গত ২৩ মার্চ সন্ধ্যায় দাসেরহাট বাজারে ব্যবসায়ী মাহবুবুর রহমানকে মারধরের ঘটনা ঘটে। তিনি ১২ নম্বর চর শাহী ইউনিয়নের বাসিন্দা।
ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে জানায়, দীর্ঘদিন ধরে রাশেদ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাতে রাশেদ দলবল নিয়ে এসে বাজারে মাহবুবকে মারধর করে। এরপর থেকেই পরিবারটি চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
মাহবুবের স্ত্রী আফরিন সুলতানা সেতু বলেন, রাশেদ বাহিনীর ভয়ে আমরা এখনো থানায় যেতে পারিনি। সব সময় আতঙ্কে থাকতে হচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগছি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন পূর্বের বিরোধের জেরে বাজারে মাহবুব ও রাশেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
তবে অভিযুক্ত রাশেদ অভিযোগ অস্বীকার করে বলেন, চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। তার দাবি, মাহবুব তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, ছোট ভাইরা মাহবুবের গায়ে হাত তুলেছে, এটা অস্বীকার করছি না, তবে চাঁদার অভিযোগ সঠিক নয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন