শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, উদ্ধার ৮০ যাত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১১:৫৯ পিএম
লক্ষ্মীপুরের মেঘনা নদীর ডুবোচরে আটকে পড়া লঞ্চ। ছবি: সংগৃহীত
expand

লক্ষ্মীপুরে মেঘনা নদীর ডুবোচরে (বগার চর) ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী লঞ্চ এমবি সুগন্ধা আটকে পড়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭০ থেকে ৮০জন যাত্রী আটকা পড়ে। তবে যাত্রীদেরকে অন্য নৌযানের মাধ্যমে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে এ ঘটনাটি ঘটে। একইদিন রাতে মজুচৌধুরীর হাত লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার ভোর চারটার দিকে লক্ষ্মীপুরের মেঘনা নদীর মজু চৌধুরী হাট ঘাটের পূর্ব-দক্ষিণ দিকে লঞ্চটি আটকা পড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঞ্চটি নদীতে নামতে পারেনি। জোয়ারের এলেই নদীতে নামবে লঞ্চটি।

লঞ্চে থাকা হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা বিমান চন্দ্র আচার্য গণমাধ্যমকে বলেন, ‘লঞ্চটি লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটের পূর্ব-দক্ষিণের মেঘনা নদী অতিক্রমকালে হঠাৎ প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়। এ সময় লঞ্চের মাস্টার ঝোড়ো বাতাসের কারণে লঞ্চের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে লঞ্চটি নদীর ডুবোচরে উঠে পলির সঙ্গে আটকে যায়।’

ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহমান বলেন, লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়ায় যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে। এতে লঞ্চটি প্রায় ৮০ জন যাত্রী নিয়ে চরে আটকা পড়ে। যাত্রী সবাইকে নিরাপদে অন্য নৌযানে করে উদ্ধার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank