

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার খোকসায় বিআরটিসি বাস ও করিমনের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার পাইকপাড়া মির্জাপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম চুয়াডাঙ্গা জেলার মৃত শাহাবুদ্দিন হোসেনের ছেলে। তিনি ওই করিমনের চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , আব্দুর রহিম করিমন নিয়ে চুয়াডাঙ্গা থেকে পাটকাঠি কেনার উদ্দেশ্যে রাজবাড়ী যাচ্ছিলেন। এসময় খোকসার পাইকপাড়া মির্জাপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাস চাপা দিলে ঘটনাস্থলে করিমন চালক নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন এনপিবি নিউজকে বলেন, বিআরটিসি বাস ও করিমনের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম নামের একজনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় বাস ও ড্রাইভারকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন