বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল নিষিদ্ধ ছাত্রলীগ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৪:৩২ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

কুষ্টিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৪টার দিকে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম চত্বরে অবস্থিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়।

দুপুরে এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে একজনকে (পুরুষ) বলতে শোনা যায়, ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে। আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জয় বাংলা- জয় বঙ্গবন্ধু।

ভিডিওতে আরও বলতে শোনা যায়, হানিফ সাহেবের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। কামারুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ষড়যন্ত্র করে জঙ্গিবাদীরা আমার নেত্রীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, বাংলাদেশ থেকে যেতে বাধ্য করেছে। আমরা এই জুলাই মানিনা, কখনও মানবো না। শেখ হাসিনার বাংলাদেশ, আমরা শেখ হাসিনাকে ডিসেম্বরে ইনশাল্লাহ ওয়েলকাম করে নিয়ে আসবো।

এদিকে এ ঘটনার পর কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বরসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।

অন্যদিকে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপির কুষ্টিয়ার নেতৃবৃন্দ।

এনসিপি কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি জানান,শহীদ জুলাই ৩৬স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনা স্বাভাবিক কোন ঘটনা নয়। এঘটনা জুলাই জুলাই শহীদদের চেতনার উপর চরম আঘাত। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবীও জানান তিনি।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন,এটা এডিট,বিষয়টি এআই তৈরিকৃত ভিডিও বাস্তবিক কিনা দেখা হচ্ছে।এছাড়াও সেখানে আমাদের পুলিশ সদস্য ডিউটিতে ছিলেন। তারা ডিউটিতে ছিল কিনা সেটাও দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন