

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বর্তমান সরকার আবার সেই ফ্যাসিবাদী সরকারের অনুকরণের দিকেই বিপদজনকভাবে ধাবিত হচ্ছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে একটি নতুন বক্তব্য উপস্থাপন করেছিল। গণতন্ত্রকে মানুষের কাছে নতুন ভাবে সে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছিল যে আমি উন্নয়ন করবো এটা গণতন্ত্র তোমাদের ভোটের দরকার নাই। এজন্য একবার বিনা ভোটে সরকার একবার রাতের ভোটের সরকার। এই সমস্তের মধ্যে দিয়েই শেখ হাসিনার গণতন্ত্র।
মামুনুল হক বলেন, সাধারণ মানুষ যখন বলতো গনরায় কোথায় শেখ হাসিনা বলতো উন্নয়নের গণতন্ত্র। অর্থাৎ দক্ষিণ বঙ্গের জন্য পদ্মা সেতু বানিয়ে দিয়েছি এটাই তোমাদের গণতন্ত্র। তোমরা পদ্মা সেতুতে আসবা যাবা তোমাদের আর গণতন্ত্র দরকার নাই। উন্নয়নের গণতন্ত্রের কথা বলে বাংলাদেশের মানুষের কাছ থেকে গণতন্ত্র ছিনিয়ে নিয়েছিল শেখ হাসিনা।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমার ভয় হয় এখন নতুন সরকার এসে তারা আবার নতুন ফর্মুলা দিয়ে নতুনভাবে গণতন্ত্রকে ফর্মুলায়িত করার চেষ্টা করছে। প্রত্যেকটা নারীর কাছে ফ্যামিলি কার্ড তুলে দিবে, কৃষকদের কাছে কৃষক কার্ড আর বলবে এই হল তোমাদের ফ্যামিলি কার্ডের গণতন্ত্র আর কৃষক কার্ডের গণতন্ত্র।
খেলাফত মজলিসের আমির আরও বলেন,ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের গণতন্ত্র দিয়ে যদি বাংলাদেশের মানুষের ভোট অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, মনে রাখবেন বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক ঘটনা জনগণের সম্মান এবং মর্যাদার প্রতিষ্ঠার করার জন্যই হয়েছিল।
কুষ্টিয়া জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।