মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা জামায়াতের খোপ থেকে বেরিয়ে এসেছি: চরমোনাই পীর

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১০:৪৫ পিএম
কুষ্টিয়ায় চরমোনাই পীর
expand
কুষ্টিয়ায় চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, আমরা জামায়াতের খোপ থেকে বেরিয়ে এসেছি। বর্তমানে ইসলামী নীতি-আদর্শ নিয়ে কথা বলার মতো ইসলামী আন্দোলন ছাড়া আর কোনো দল নেই।

সোমবার (৬ জুলাই) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দ্বি-বার্ষিক জেলা সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে রেজাউল করিম বলেন, তাদের পুরো নির্বাচনী ইশতেহারে কোথাও বলা হয়নি যে তারা ইসলাম বা শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে। বরং তারা বিভিন্ন মহলে বৈঠকের মাধ্যমে জানিয়েছে, ক্ষমতায় গেলে প্রচলিত নিয়মেই দেশ পরিচালনা করবে। অন্যদিকে আমাদের নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, আল্লাহ ক্ষমতায় নিলে আমরা ইসলামি শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব।

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে আরও বলেন, যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই সরকারের কাছে পরিবর্তন প্রত্যাশা করেছিলাম, বাস্তবে তা দেখতে পাচ্ছি না। এখনো চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি। বরং সর্বত্র মাদকের বিস্তার দেখা যাচ্ছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে রেজাউল করিম বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূল করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করুন।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম গোলাম তাওহিদের পরিচালনায় বক্তব্য রাখেন দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল,সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Spain
Scheduled
07 Jul, 01:00 AM
VS
World Cup