

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৮ মে) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার বাড়ইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মিরপুর উপজেলার বলিদাপাড়া এলাকার সুলতান মালিথার ছেলে দিপু মালিথা (২৮) এবং একই উপজেলার তালবাড়িয়া এলাকার মৃত আউয়াল মোল্লার ছেলে আরিফুল মোল্লা (৩০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাড়ইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। অভিযানে ২ হাজার ৮৫০ পিস টাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন ।