

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝালকাঠির কাঁঠালিয়ায় “জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ” শীর্ষক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে কাঁঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শ্রমিকদল এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। কাঁঠালিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।
বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার বাস্তবায়নে বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারা “জুলাই সনদ” বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে দল কাজ করছে বলেও উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে দল কাজ করে যাচ্ছে।”
আলোচনা সভায় কাঁঠালিয়া উপজেলার চেচরীরামপুর, পাটিখালঘাটা, আমুয়া, শৌলজালিয়া, আওরাবুনিয়া ও কাঁঠালিয়া সদর ইউনিয়নের বিএনপি, শ্রমিকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কাঁঠালিয়া উপজেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে “জুলাই সনদ” বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ও গোলাম আজম সৈকত।