সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম
ভারতীয় সীমান্তে বিপুল পরিমান মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করল বিজিবি
expand
ভারতীয় সীমান্তে বিপুল পরিমান মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করল বিজিবি

ভারতীয় সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

জব্দকৃত এসব মাদক ও চোরাচালানী মালামালের আনুমানিক মুল্য ৪৭ লাখ ১৫ হাজার ৪০০ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ও বুধবার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৩০ গ্রাম হেরোইন, ২৫ বোতল মদ, ৯৮৪ পিস সিলডেনাফিল ট্যাবলেট, ৬২০ প্যাকেট পাতার বিড়ি, ১৫ হাজার ৪৮০ পিস চকলেট বাজি, ৬ হাজার ৬০০ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট (ডেক্সামেথাসন ও সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড) এবং ২১৬ পিস সিটি গোল্ড চেইন জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা প্রদান এবং মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন