মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
কুষ্টিয়া-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ
expand
কুষ্টিয়া-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর কর্মী-সমর্থকরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুমারখালী-খোকসা জনসাধারণের ব্যানারে তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন। ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচিতে কয়েকশত কর্মী সমর্থক অংশ নেন।

বিক্ষোভকারীরা বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার আগে এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয় এবং কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। তারা ফলাফল স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

উল্লেখ্য, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে জামায়াত প্রার্থী আফজাল হোসেন জয়লাভ করেছেন। তিনি দাড়িপাল্লার প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী ধানের শীষ প্রতীককে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৬ ভোট। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫২টি। মোট ভোটার রয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৪০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৪৯৮ এবং নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৯০৫ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ৬ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup