সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াত প্রার্থী আমির হামজা 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ পিএম আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজা ।। ছবি: সংগৃহীত
expand
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজা ।। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন।

জানা গেছে, সকাল ১১টায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনি প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। পেটের পীড়াজনিত কারণে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে তিনি সুস্থ রয়েছেন বলেও জানান তিনি।

কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, ‘পেটের পীড়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সম্ভবত ফুড পয়জনিং হয়। বেশ কয়েকবার বমিও করেছেন। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন