সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় কারাগারে হাজতির আত্মহত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ এএম
কুষ্টিয়া জেলা কারাগার
expand
কুষ্টিয়া জেলা কারাগার

কুষ্টিয়া জেলা কারাগারে গলায় গামছা পেঁচিয়ে এক হাজতি আত্মহত্যা করেছেন। শনিবার (০৭ ফেব্রুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী হাজতির নাম বিদ্যুৎ আলী (২৭)। তিনি ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রায় দুই আগে কারাগারে যান বিদ্যুৎ। ঘটনার দিন ভোরে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের ব্যবহৃত গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে কারারক্ষীরা মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।"

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, ‘ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই হাজতির মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন