

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ জেলেপাড়া এলাকায় আইয়ুবের চরের পাশে লাশটি পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১২টার দিকে ওই এলাকায় গরুকে ঘাস খাওয়ানোর সময় কয়েকজন দুর্গন্ধ পান। পরে তাঁরা কাছে গিয়ে নদীর তীরে এক ব্যক্তির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাঁরা ফুলবাড়ী থানা-পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি থানার ওসি মাহমুদ হাসান নাঈম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির পরনে ছিল জিন্সের প্যান্ট ও কমলা রঙের টি-শার্ট। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।
ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, আমরা মাত্র থানায় এসে পৌঁছালাম । চেষ্টা করতেছি ব্যক্তির পরিচয় বার করার।


