

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক মুদি দোকানি হক মিয়া (৫০) কে ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ কায়দায় মাথার টুপির ভেতর ইয়াবা লুকিয়ে রাখতেন তিনি। পুলিশ অভিযান চালিয়ে সেই টুপির ভেতর থেকেই উদ্ধার করেছে ১৪ পিস ইয়াবা।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নদনা খন্দকার বাড়ি জামে মসজিদ সংলগ্ন মুদি দোকান থেকে গ্রেপ্তার করা হয় হোক মিয়াকে।
গ্রেপ্তারকৃত হক মিয়া কটিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়নের নদনা গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হক মিয়া দীর্ঘদিন ধরে মুদি ব্যবসা করেন এবং অভিযোগ রয়েছে তিনি এই ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে আসছিলেন। গোপন তথ্যের মাধ্যমে পুলিশ জানতে পারে, হক মিয়া দোকানে বসেই কৌশলে ইয়াবা বিক্রি করছেন। পরবর্তীতে পুলিশ রাতেই সেখানে অভিযান চালায়। এ সময় হক মিয়াকে আটক করে তল্লাশি চালিয়ে তার মাথার টুপির ভেতর অভিনব কায়দায় লুকানো ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, হক মিয়ার মুদি দোকানটি ছিল মাদক ব্যবসার আড়াল। তিনি অত্যন্ত কৌশলে টুপির ভেতর ইয়াবা রেখে বিক্রি করতেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় হক মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


