শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যারা বলে আমার জানাজা পড়াবে না তারা জামায়াতের লোক: ফজলুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১১:৫০ এএম
কিশোরগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান
expand
কিশোরগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান

যারা আমার জানাজা পড়াবে না তারা জামায়াতের লোক বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান।

শনিবার (২ মে) সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ মন্তব্য করেন তিনি।

ফজলুর রহমান বলেন, ‘যারা এসব কথা বলছে তারা জামায়াতের লোক। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে।

আমার জানাজা পড়ার মানুষের অভাব হবে না। আমার জানাজা পড়াবে না যারা বলে আল্লাহ ওনাকে তো আমার আগেও নিয়ে যাইতে পারে।’

তিনি বলেন, ‘আমি এমপি হয়েছি ইট ইজ মাই পলিটিক্যাল রিলিজন কিন্তু আমার আধ্যাত্মিক রিলিজন এটা না। আমি আল্লাহর রাসূলে বিশ্বাসী মানুষ, আমি কোরআনে বিশ্বাসী মানুষ।

আমি সুফিবাদী লাইনের মানুষ। যদি আল্লাহ জানাজা কপাল রাইখা থাকে আমার জানাজা পড়ানোর জন্য জামায়াতের ওয়াহাবীরা লাগবে না। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে আমি বিশ্বাস করি আমার লাশ যেদিন তাদের সামনে রাখা হবে জানাজা পড়ার আমার মানুষের অভাব হবে না। কারণ আমি হলাম আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Switzerland VS Bosnia-Herz
Scheduled
19 Jun, 01:00 AM
VS
World Cup