রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে শতমন মাছ নিধন

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পিএম
পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০০ মন মাছ নিধন
expand

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পাইকপাড়া গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০০ মন মাছ নিধনের ঘটনা ঘটেছে।

এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় মাছ চাষি আবদুল মোতালেব এর ছেলে জামাল মিয়া।

জানা গেছে, এক কন্যা সন্তানের জনক জামাল মিয়া ,নিজ গ্রামের ৬১ শতাংশ জমির পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন।

মাছ চাষের জন্য তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক তাড়াইল শাখা থেকে ১৬ লাখ টাকা ঋণ নেন। পুকুরে মৃগেল, সিলভার কার্প, গোলসা, টেংরা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি মাছের চাষ করছিলেন তিনি।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, পুকুরের মাছের খাদ্যের পেছনে প্রায় ১৯ লাখ টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু শুক্রবার (২৪ এপ্রিল) ভোরবেলা পুকুরে মাছের খাদ্য দিতে গিয়ে জামাল মিয়া দেখতে পান,তার পুকুরের সব মাছ মরে পানিতে ভেসে রয়েছে।

খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে এসে ধারণা করেন,কেউ বা কারা শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করেছে। পরে মৃত মাছগুলো পুকুর পাড়ে তুলে রাখা হয়, যার পরিমাণ প্রায় ১০০ মন বলে জানা গেছে।

খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার তদন্ত শুরু করেছেন। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী জামাল মিয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank