শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপির জয়, ১টিতে স্বতন্ত্র 

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ এএম
কিশোরগঞ্জের ৬টি আসনের বিজয়ীরা
expand
কিশোরগঞ্জের ৬টি আসনের বিজয়ীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন। অপর একটি আসনে বিএনপি বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। দিনভর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলাম ২৩ হাজার ৪৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১,২২,৯৪৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা হেদায়েতুল্লাহ হাদী পেয়েছেন ৯৯,৪৮৮ ভোট।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দীন ২৪ হাজার ৬৫৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১,৪২,৬১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল পেয়েছেন ১,১৭,৯৫৭ ভোট।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ড. এম. ওসমান ফারুক ১ হাজার ২০২ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ১,১৩,২২৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী ডা. কর্নেল (অব.) জেহাদ খান পেয়েছেন ১,১২,০২২ ভোট।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান ২৩৪৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। অ্যাডভোকেট ফজলুর রহমান পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-) আসনে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম ২৩৪৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। প্রার্থী মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮৯৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমিন পেয়েছেন ৪২ হাজার ৫২৫ ভোট।

অপরদিকে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল হাঁস প্রতীক নিয়ে ১৩ হাজার ৯৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

তিনি পেয়েছেন ৭৯,২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬,১১৮ ভোট।নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চূড়ান্ত ফলাফল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সংসদ সদস্যদের নাম প্রকাশ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন