শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ফজলুর রহমান বিষ খাবে, এজন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়া দরকার: সাদ্দাম 

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম
expand
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম

কিশোরগঞ্জ থেকে বিএনপি প্রার্থী ফজলুর রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্যের জবাব দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আমরা কিশোরগঞ্জ থেকে কিছু আওয়াজ শুনতে পেয়েছি—এই এলাকায় (কিশোরগঞ্জ-৪) দাঁড়িপাল্লা বিজয়ী হলে উনি (বিএনপির প্রার্থী ফজলুর রহমান) নাকি বিষ খাবেন। তবে কতটুকু বিষ খাবেন, সেটা প্রমাণ করতে হলে এবার দাঁড়িপাল্লায় ভোট দেওয়া দরকার।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের ইটনা মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফজলুর রহমান রাজনৈতিকভাবে একজন দেউলিয়া ব্যক্তি—এটা জাতির অজানা নয়। ইসলামের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান রয়েছে। তিনি মাদ্রাসার হুজুরদের সহ্য করতে পারেন না। মাদ্রাসার হুজুরদের দেখলেই তার গাত্রদাহ শুরু হয়। তার নাস্তিকতাপূর্ণ বক্তব্যের কারণে সারাদেশের তাওহিদি জনতা জেগে উঠেছে।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, তার বেইমানি ও অবস্থানহীন রাজনীতি বুঝতে হলে দেখবেন—কখনো ছাত্রলীগ, কখনো জাতীয় পার্টি, কখনো স্বতন্ত্র, আবার কখনো বিএনপি। তার কোনো নিজস্ব রাজনৈতিক অবস্থান নেই, কোনো আদর্শও নেই। তিনি একজন আদর্শহীন ও লাঞ্ছিত ব্যক্তি।

নির্বাচনি জনসভায় আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক মো. আজিজুল হক কাজলসহ স্থানীয় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন