

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অনুষ্ঠিত হয়েছে নাগরিক সংলাপ।
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিরতা প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নাগরিকদের করণীয় নির্ধারণে এই সংলাপের আয়োজন করা হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে আয়োজিত এ নাগরিক সংলাপে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, কাজী,পুরোহিতসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংলাপে বক্তারা বলেন, নির্বাচনকালীন সময়ে সহিংসতা ও গুজব প্রতিরোধে নাগরিকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
তারা আরও বলেন, মতের ভিন্নতা থাকলেও তা যেন কখনোই সহিংসতায় রূপ না নেয় এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
শান্তি, সহনশীলতা ও পারস্পরিক সম্মানের চর্চার মাধ্যমে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
নাগরিক সংলাপে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাজমুল হোসাইন, সমন্বয়কারী (ময়মনসিংহ বিভাগীয়), দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
এছাড়া বক্তব্য দেন সারোয়ার আলম, সাধারণ সম্পাদক, তাড়াইল উপজেলা বিএনপি ও এম্বাসেডর (পিএফজি), দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং রবীন্দ্র সরকার, সমন্বয়কারী (পিএফজি), দ্য হাঙ্গার প্রজেক্ট, তাড়াইল উপজেলা।
পিপলস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), তাড়াইল-এর আয়োজনে অনুষ্ঠিত এই নাগরিক সংলাপটি মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।
এতে সহযোগিতা করে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহ।
মন্তব্য করুন