বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম
মিঠামইন থানা
expand
মিঠামইন থানা

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলায় এক বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি সেচের নালা থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কৃষকের নাম মতি মিয়া (৬২)। তিনি মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামের তোঁতা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয়রা দুর্গাপুর গ্রামের একটি সেচের নালায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে মিঠামইন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং মাথায় আঘাতের চিহ্নও পাওয়া গেছে। তবে কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup