সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ বি-কোম্পানির দুই সদস্য গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৬:৩৪ পিএম
বিদেশি পিস্তল ও গুলিসহ বি-কোম্পানির দুই সদস্য গ্রেপ্তার
expand
বিদেশি পিস্তল ও গুলিসহ বি-কোম্পানির দুই সদস্য গ্রেপ্তার

খুলনায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ কুখ্যাত ‘বি-কোম্পানি’ গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

গ্রেপ্তারকৃতরা হলেন বিল্লাল সিপাই ওরফে বিল্লু (২৬) এবং তার সহযোগী রবিউল ইসলাম রনি ওরফে হৃদয় (২১)।

র‌্যাব-৬ জানায়, শনিবার (১৪ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকার মুন্সিপাড়ায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিল্লুর ভাড়া বাসার শয়নকক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, বিল্লু এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং স্থানীয় অপরাধী চক্র ‘বি-কোম্পানি’র সক্রিয় সদস্য। অভিযানের সময় তার সহযোগী রবিউল ইসলাম রনি ওরফে হৃদয়কেও আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বিল্লুর বিরুদ্ধে আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব বলছে, সন্ত্রাস, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের কার্যক্রম চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Cape Verde
32'
0 - 0
World Cup