মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হালদায় বাঁধ দিয়ে মাছ শিকারের চেষ্টা, প্রতিহত করল মৎস বিভাগ 

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পিএম
হালদায় বাঁধ দিয়ে মাছ শিকারের চেষ্টা
expand
হালদায় বাঁধ দিয়ে মাছ শিকারের চেষ্টা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীতে অবৈধ বাঁধ দিয়ে মাছ শিকারের চেষ্টা প্রতিহত করেছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানের সময় বাঁধ ভেঙে ফেলা হয় এবং সেখানে ব্যবহৃত ত্রিপল জব্দ করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার দশবিল এলাকায় হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা মৎস্য কর্মকর্তা রাজু আহমেদের নির্দেশে এবং মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়ার সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

জানা গেছে, খরা মৌসুমে হালদা নদীতে পানি কম থাকায় স্থানীয় কয়েকজন যুবক মাছ ধরার জন্য বৃহস্পতিবার রাতের আঁধারে নদীতে বাঁধ নির্মাণ করেন। পরে গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ।

এবিষয়ে মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, হালদা নদী বাংলাদেশের বৃহত্তর সম্পদ। এ সম্পদ রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ ও ৫ নভেম্বর ২০২৫ এর হালদা নদী সংরক্ষণ গেজেট অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় নদীতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Norway VS Senegal
90'+6'
3 - 2
48' Erling Haaland
58' Erling Haaland
53' Ismaïla Sarr
90'+3' Ismaïla Sarr
World Cup