সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রী ছুঁই ছুঁই, বিপর্যস্ত শ্রমজীবীরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেশের দক্ষিন-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় আজকের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। প্রখর রোদ আর তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর বারটায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.০°C এবং বাতাসের আর্দ্রতা ৩৯%। এরপর দুপুর তিনটায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৭°C এবং বাতাসের আর্দ্রতা ৩১%।

এদিকে এই অসহনীয় তাপমাত্রায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। দুপুরের ১২টার পর থেকে বিকেল ৩টা পর্যন্ত রোদের তেজে ক্লান্ত হয়ে পড়ছে প্রানীকুল।

এর আগে বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রী।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, মাঝারি তাপপ্রবাহ চলছে এ অঞ্চলে। আগামী দু'দিন তাপমাত্রা আরো একটু বাড়বে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন