

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বার বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ (সোমবার) দুপুর ২. ৩৮ মিনিটের দিকে এ দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত নারীর বয়স ৪৫ বছরের কাছাকাছি বলে জানায় বার বাজার রেলওয়ে কর্তৃপক্ষ।
দূর্ঘটনার ব্যাপারে বার বাজার রেলওয়ে স্টেশন মাষ্টার সিদ্দিকুল ইসলাম বলেন, খুলনার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ২.৩৮ মিনিটের দিকে বার বারবাজার রেলওয়ের সিগনালে পৌছালে ওই নারী এ দূর্ঘটনায় পতিত হন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দূর্ঘটনা নাকি আত্নহত্যা এমন প্রশ্নের জবাবে বার বাজার রেলওয়ে স্টেশন মাস্টার সিদ্দিকুল ইসলাম বলেন , এ ব্যাপারটা আমার জানা নেই।
মন্তব্য করুন