মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পিএম
ছবি: সংগৃহীত
expand

ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানি সেচে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব পাটিকর (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাংগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব পাটিকর ওই এলাকার নির্মল পাটিকরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিপ্লব পাটিকরসহ ৪-৫ জন একটি পুকুরের পানি সেচে মাছ ধরার উদ্দেশ্যে বৈদ্যুতিক জগ মেশিন ব্যবহার করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সঙ্গে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিপ্লবকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই বিপ্লব পাটিকরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank