

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝালকাঠির নলছিটিতে ৪২ মন নিষিদ্ধ ঘোষিত জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড। মা ইলিশ রক্ষায় সরকারি আইন অমাণ্য করে বিভিন্ন নদী থেকে এসব ছোট ইলিশ আহরণ করে বিক্রির উদ্দেশ্যে পরিবহণ করার সময় তাদের আটক করা হয়।
আজ বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে। খবর পেয়ে নলছিটির সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজবী আহমেদ সবুজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
কোস্ট গার্ড জানায়, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনে তল্লাসি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে বহনকরা বিপুল পরিমান জাটকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে গাড়ির চালক, সুপারভাইজার ও হেলপারকে ৫ হাজার টাকা জরিমানা করে আদালত। জব্দকৃত ৪২ মন জাটকা উপজেলার বিভিন্ন মাদরাসা ও ইয়াতিম খানায় বিতরণ করে প্রশাসন।
এদিকে উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ড মা ইলিশ রক্ষায় জাটকা আহরণ ও পরিবহন নিষিদ্ধ উল্লেখ করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায়।
মন্তব্য করুন