বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে : এমপি জামাল

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৪:২০ পিএম আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৪:২৬ পিএম
ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল
expand
ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজাপুর ও কাঁঠালিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটির বিভিন্ন পদে যারা আসতে চান তাদের ডোপ টেস্ট করতে হবে। মাদকের বিষয়ে কোনো ছাড় নয়। মাদক নির জিরো ট্রলারেন্স নীতি অনুসরণ করতে হবে।

সোমবার (৯ মার্চ) ১২ টায় জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক কার্যালয়ের হলরুম জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মমিন উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য ইশরাত সুলতানা ইলেন ভুট্টো। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন