

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে নিষিদ্ধ চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের মোল্যাবাড়ির বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পিস্তলের ব্যবহৃত এক রাউন্ড বুলেট ও লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে।
নিহত বাহারুল মল্লিক রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে। স্থানীয়রা সকালে বাগানের ভেতর তার গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, বাহারুলের ঠোঁটের নিচে গুলি করা হয়েছে। তিনি একটি নিষিদ্ধ চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


