

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহাদৎ হোসেন (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্প।
এ সময় তার বাড়ি থেকে একটি বিদেশি (ভারতীয়) পিস্তল উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, আটক শাহাদৎ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।
শনিবার (২৫ জুলাই) রাত সোয়া ৮টার দিকে শংকরপুর চোপদারপাড়া বারেক সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শংকরপুর চোপদারপাড়ার শাহাজাহানের ছেলে শাহাদৎ হোসেনের বাড়িতে অবৈধ অস্ত্র মজুদ রয়েছে। পরে তার নেতৃত্বে একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে শাহাদৎকে আটক করে।
তিনি জানান, আটক ব্যক্তির ঘরের সামনে উল্টে রাখা একটি প্লাস্টিকের ব্যারেলের নিচে তল্লাশি চালিয়ে একটি ভারতীয় পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদৎ দাবি করেন, পিস্তলটি ভারত থেকে আনা হয়েছে।
র্যাবের কোম্পানি কমান্ডার আরও জানান, শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত বলে তাদের কাছে তথ্য রয়েছে। শংকরপুর রেললাইনের পাশে তার একটি ওয়েল্ডিং কারখানা রয়েছে। সেখানে গোপনে অস্ত্র তৈরি করা হতো কি না, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।