শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘মাদককে ঘৃণা করুন, স্বাভাবিক জীবনে ফিরুন’

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মাদককে ঘৃণা করা এবং মাদক থেকে দূরে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সদ্য মাদকাসক্তি থেকে সুস্থ জীবনে ফেরা ব্যক্তিরা। একই সঙ্গে মাদকে আসক্তদেরও স্বাভাবিক ও আলোকিত জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তারা। জাতীয় রিকভারি মাস উপলক্ষে যশোরের ভেকুটিয়াস্থ আহ্ছানিয়া মিশনের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে (আমিক) আয়োজিত আলোচনা সভায় তারা বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।

সভায় রিকভারি সদস্য সাফওয়ান ইবনে সাজিদ বলেন, "মাদক আমার সুন্দর জীবন কেড়ে নিয়েছিল। মাদকমুক্ত হওয়ার পর বুঝতে পেরেছি জীবনের প্রকৃত মূল্য। তাই এখন মাদককে ঘৃণা করি।"

অন্য এক রিকভারি সদস্য বলেন, "আমরা মাদক ছেড়েছি। সমাজ থেকে এই ভয়াবহ ব্যাধি দূর করতে সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ধর্মীয় ও নৈতিক চর্চা বাড়াতে হবে।"

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার বলেন, রিকভারি সদস্যরা মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে সমাজে ইতিবাচক প্রভাব পড়ে। তাদের অবহেলা না করে ভালোবাসা ও সহযোগিতা করলে তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

যশোরের আহ্ছানিয়া মিশনের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ম্যানেজার মিজানুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর নজমুল খান, এনজিও সমন্বয়কারী শেখ রাকিবুল ইসলাম নয়ন এবং মেডিকেল অফিসার ডা. মারুফুজ্জামান। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কাউন্সিলর রাশেদুল আলম।

আলোচনা সভা শেষে অতিথিরা রিকভারি সদস্যদের মধ্যে ক্রেস্ট বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Croatia VS Ghana
Scheduled
28 Jun, 03:00 AM
VS
World Cup