সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ছাত্রলীগ নেতাসহ ৫ জন আটক

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৭:১৯ পিএম
যশোরে ছাত্রলীগ নেতাসহ ৫ জন আটক
expand
যশোরে ছাত্রলীগ নেতাসহ ৫ জন আটক

যশোরে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাসহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) ভোরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটকরা হলেন যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি কায়েস আহম্মেদ রিমু, রোবায়েত হোসেন রোহান, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম এবং গোলাম কিবরিয়া।

পুলিশ জানায়, ২০২৫ সালের ১২ নভেম্বর রাতে মাগুরা-যশোর রুটে চলাচলকারী ‘রাহিন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাস যশোর শহরের উপশহর ঈদগাহ রোড এলাকায় পার্কিং করে রাখা ছিল। পরদিন ভোরে বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাসটির কয়েকটি আসন, ইঞ্জিন বক্সসহ অভ্যন্তরীণ বিভিন্ন অংশ পুড়ে যায়।

এ ঘটনায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় সোমবার ভোরে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে যশোর কোতোয়ালি থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা অনুপ কুমার মণ্ডল জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Austria
Scheduled
22 Jun, 11:00 PM
VS
World Cup