বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম
বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি)।
expand
বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি)।

যশোরে প্রায় ২ কোটি টাকার স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ এপ্রিল) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১)। তিনি ভারতের মুম্বাইয়ের ভিওয়ান্দি, থানে শহরের বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তির কাছ থেকে ৯০০ গ্রাম গোল্ড পেস্ট উদ্ধার করা হয়। পাশাপাশি তার কাছে থাকা সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকাসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রাও জব্দ করা হয়।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, উদ্ধারকৃত গোল্ড পেস্ট পরীক্ষা-নিরীক্ষার জন্য বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন (বাজুস)-এ পাঠানো হলে তা খাঁটি সোনা হিসেবে নিশ্চিত করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি গত ২০ এপ্রিল ভারতের মুম্বাই থেকে দুবাই হয়ে ২১ এপ্রিল ঢাকায় আসেন। পরে সড়কপথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল তার।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল পুলিশ স্টেশন এ হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup