রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের উদ্যোগে লিফলেট বিতরণ

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পিএম
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের উদ্যোগে লিফলেট বিতরণ
expand
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের উদ্যোগে লিফলেট বিতরণ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ চুক্তি বাতিলসহ সকল জাতীয় স্বার্থবিরোধী চুক্তি প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’। সংগঠনটির অভিযোগ, চুক্তিটি বাংলাদেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করবে এবং দেশের কৃষি, শিল্প ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলবে।

রোববার এক বিবৃতিতে জোটের নেতারা বলেন, নির্বাচনের মাত্র তিনদিন আগে তড়িঘড়ি করে স্বাক্ষরিত এই চুক্তিতে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সুবিধা দেওয়া হয়েছে। এতে বাংলাদেশকে দীর্ঘমেয়াদে উচ্চমূল্যে জ্বালানি, কৃষিপণ্য ও শিল্পপণ্য আমদানির বাধ্যবাধকতা তৈরি হবে, পাশাপাশি রপ্তানিতে বৈষম্যমূলক শুল্কের মুখে পড়তে হবে।

তারা আরও অভিযোগ করেন, চুক্তির কিছু শর্ত দেশের স্বাধীন বাণিজ্যনীতিকে সীমাবদ্ধ করবে এবং চীন, রাশিয়াসহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্কেও বাধা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে বন্দর ব্যবস্থাপনা ও অবকাঠামো খাতে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলোকেও জাতীয় স্বার্থবিরোধী বলে উল্লেখ করা হয়।

জোটের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে—বিদেশি সব চুক্তি জনসম্মুখে প্রকাশ, সংসদে আলোচনা এবং জাতীয় স্বার্থবিরোধী চুক্তিগুলো অবিলম্বে বাতিল করতে হবে।

১১ এপ্রিল: দেশব্যাপী জেলা-উপজেলায় সমাবেশ ও মিছিল

১৬–২২ এপ্রিল: ‘প্রচার সপ্তাহ’ পালন

২৭ এপ্রিল: জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও সংসদ অভিমুখে মিছিল

বিবৃতিতে আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে মধ্যপ্রাচ্যে সংঘাত, ফিলিস্তিন পরিস্থিতি এবং বৈশ্বিক সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধেও প্রতিবাদ জোরদারের আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন