

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে অবস্থিত যশোর হাইটেক পার্ক-এর একটি ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান চালডাল ডট কম-এর বিরুদ্ধে বেতন বকেয়া, অযাচিত টার্মিনেশন, শারীরিক লাঞ্ছনা এবং শ্রমিক অধিকার খর্বের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে কর্মচারীরা। দীর্ঘদিন ধরে তিন মাসের বেতন পরিশোধ না হওয়ায় ক্ষোভ চরমে পৌঁছেছে বলে দাবি আন্দোলনরত শ্রমিকদের।
কর্মচারীদের অভিযোগ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে বেতন আটকে রেখেছে এবং আন্দোলনে অংশ নেওয়ায় কয়েকজনকে অযৌক্তিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এমনকি (২ মার্চ ) আন্দোলন চলাকালে দুই নারী কর্মচারী শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা।
শ্রমিকদের পক্ষ থেকে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো:
তিন মাসের বকেয়া বেতন ঈদের আগেই সম্পূর্ণ পরিশোধ। ডিসেম্বর ও জানুয়ারির বেতন ২ মার্চের মধ্যে পরিশোধ। ফেব্রুয়ারির বেতন ১৫ মার্চের মধ্যে পরিশোধ। এজেন্টদের ক্লোজিং স্যালারি অবিলম্বে পরিশোধ,অযাচিত টার্মিনেশন ও অপমান বন্ধ, কর্মচারীদের সংগঠন করার আইনগত অধিকার নিশ্চিত।
এইচআর বিভাগ থেকে কোনো সরঞ্জাম সরানোর চেষ্টা বন্ধ এবং এর দায় সম্পূর্ণভাবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর বর্তানো ।আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
শ্রমিকরা বলেন, ন্যায্য পাওনা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে দ্রুত সমাধান না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
মন্তব্য করুন