

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে পূর্বপরিচয়ের সুযোগ নিয়ে এক ব্যবসায়ীকে ডেকে এনে আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আটক বৃষ্টি চাঁচড়া বাজার এলাকার বাসিন্দা। তার সঙ্গে একই এলাকার ভগো মিস্ত্রির ছেলে স্বাধীনকেও আসামি করে মামলা হয়েছে। মামলাটি করেছেন সাতক্ষীরা জেলার কেরালকাতা দরবাসা গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান।
মামলার বিবরণে জানা গেছে, শুক্রবার সকালে পূর্বপরিচিত বৃষ্টি মোবাইল ফোনে মিজানুরকে যশোরে আসতে বলেন। পরে তাকে একটি বাড়িতে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর স্বাধীনসহ কয়েকজন তাকে চাকু দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। প্রাণনাশের হুমকি দিয়ে মারধর করে তার কাছে থাকা ৮ হাজার ৮৮০ টাকা, মোবাইল ফোন ও একটি অ্যাপাচি মোটরসাইকেল নিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে ভুক্তভোগীকে চাঁচড়া মোড়ে নিয়ে একটি বাসে তুলে দেওয়া হয়। বিষয়টি প্রকাশ করলে ধর্ষণ মামলায় জড়ানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।
খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে বৃষ্টিকে নিজ বাড়ি থেকে আটক করে। মামলার অন্য আসামি স্বাধীনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই তাহমুদুল ইসলাম।
মন্তব্য করুন
