সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় মহিলা জামায়াতের বিক্ষোভ

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম
চৌগাছা উপজেলার ধূলিয়ানী ও হাকিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর নারী ভোট কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
expand
চৌগাছা উপজেলার ধূলিয়ানী ও হাকিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর নারী ভোট কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

চৌগাছা উপজেলার ধূলিয়ানী ও হাকিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর নারী ভোট কর্মীদের ওপর হামলা ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ধূলিয়ানী ইউনিয়নের মুক্তারপুর গ্রামে ভোট প্রচারে গেলে নারী কর্মীদের গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

এ সময় তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। হামলার ঘটনায় রিংগুন খাতুন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামেও একই ধরনের হামলার শিকার হন কয়েকজন নারী ভোট কর্মী। ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৃথক অভিযোগ দাখিল করেছেন নাসরিন খাতুন।

ঘটনার প্রতিবাদে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় চৌগাছা পৌর শহরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর উপজেলা মহিলা বিভাগ ও ১১ দলীয় ঐক্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X