বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানের ১৮৭টি ভোট কেন্দ্রের ১৫৮টি ঝুঁকিপূর্ণ

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
বান্দরবান
expand
বান্দরবান

বান্দরবানের ৭টি উপজেলার ১৮৭ টি ভোট কেন্দ্রের ১৫৮টি ঝুঁকিপূর্ণ। তার মধ্যে চারটি উপজেলার পাঁচটি ইউনিয়নের ১১টি দুর্গম এলাকার ভোট কেন্দ্রকে হেলিসটি ভোট কেন্দ্র ঘোষণা করা হয়েছে। কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম আনা নেওয়ার কাজে ব্যবহার করা হবে হেলিকপ্টার।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদর এর রনিন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, রুমা উপজেলার রেমাক্রী প্রাংশা ইউনিয়নের পাকনিয়ার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চিংলক পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের রদলিয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মদক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

একই উপজেলার তিন্দু ইউনিয়নের তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্না পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

আলীকদম উপজেলার কুরুপপাতা ইউনিয়নের কমচঙ ইয়ুংছা মাওরুম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হেলিসটি ভোট কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বলেন, জেলার দুর্গম এলাকার ১১ টি ভোটকেন্দ্র কে হেলিসটি ভোট কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে, এগুলোতে ভোটের সরঞ্জাম হেলিকপ্টার যোগে আনা নেওয়া হবে।

অন্যদিকে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব জানান, বান্দরবানে ১৮৭ টি ভোট কেন্দ্রের ১৫৮টি ঝুঁকিপূর্ন, ভোট কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হবে।

প্রসঙ্গত, জেলার ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে বান্দরবান ৩০০নং আসনে বাঙালীসহ ১২টি সম্প্রদায়ের বসবাস। জেলায় পুরুষ ভোটার ১ লক্ষ ৬১ হাজার ৭৭৫ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৫৩ হাজার ৬৬৭ জন। মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ৪৪২ জন। মোট ভোট কেন্দ্র ১৮৭টি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X