

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চ্যাম্পিয়ন্স লিগে নাটকীয় এক প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন। প্রথম লেগে ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় লেগে বড় জয় তুলে নিয়ে নরওয়ের ক্লাব বোডো/গ্লিম্ট-এর রূপকথার যাত্রার ইতি টানে তারা।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে নিজেদের মাঠে বোডো/গ্লিম্টকে ৫-০ ব্যবধানে হারায় স্পোর্টিং। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে জায়গা করে নেয় পর্তুগিজ ক্লাবটি।
এবারের আসরে বোডো/গ্লিম্ট হয়ে উঠেছিল রীতিমতো ‘জায়ান্ট কিলার’। প্লে-অফে তারা ইন্টার মিলান-কে হারিয়ে আলোচনায় আসে। এর আগে গ্রুপপর্বে ম্যানচেস্টার সিটি এবং অ্যাতলেটিকো মাদ্রিদের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে সাড়া ফেলেছিল তারা। তবে লিসবনে এসে সেই স্বপ্নভঙ্গ হয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পোর্টিং। বেশ কয়েকটি সুযোগ তৈরির পর ৩৪তম মিনিটে প্রথম গোল এনে দেন গোন্সালো ইনাসিও। প্রথমার্ধে আর গোল না পেলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা।
৬১তম মিনিটে ব্যবধান বাড়ান পেদ্রো গনকালভেস। এরপর ৭৮তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে লড়াইয়ে এগিয়ে নেন লুইস সুয়ারেজ।
দুই লেগ মিলিয়ে সমতায় ফেরায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে স্পোর্টিং। ৯২তম মিনিটে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো এবং ম্যাচের একেবারে শেষদিকে ব্যবধান বাড়ান রাফায়েল নেল।
পুরো ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও বোডো/গ্লিম্ট কয়েকটি সুযোগ তৈরি করেছিল। তবে তাদের কোনো প্রচেষ্টাই জালে পরিণত হয়নি। ফলে চ্যাম্পিয়ন্স লিগে তাদের স্বপ্নযাত্রার সমাপ্তি ঘটে। অন্যদিকে, দারুণ কামব্যাকে শেষ আটে জায়গা করে নেয় স্পোর্টিং লিসবন।
মন্তব্য করুন
