

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের মাদারগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ ও মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে মাদারগঞ্জ পৌরসভার চাঁদপুর নামাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। অভিযানের সময় আটক হওয়া প্রদীপ রবি দাসের (৩৮) পরনে ছিল ব্রাজিল ফুটবল দলের জার্সি।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চর গাবেরগ্রাম এলাকায় দেশীয় মদ তৈরি ও বিক্রির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এসময় প্রদীপ রবি দাসকে আটক করা হয়।
অভিযানে উপপরিদর্শক (এসআই) ওয়াজিউর রহমান, এসআই শামসুজ্জামান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মজিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। তল্লাশিকালে একাধিক স্থান থেকে ৪১০ লিটার দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ, ৮ দশমিক ৫ লিটার দেশীয় চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়।
জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আটক প্রদীপ দাস ও পলাতক আসামি সুবিদা রানী ওরফে বুচি এবং সোনিয়া ওরফে জাম্বুর বসতঘরের খাটের নিচ, রান্নাঘর ও টিউবওয়েলের পাশের মাটির নিচ থেকে ৪১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক ও পলাতকদের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।