শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৯:৩৬ এএম
প্রতীকি ছবি
expand
প্রতীকি ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর পশ্চিমপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছাঃ শিখা আক্তার (২২) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিখা আক্তার উপজেলার মাদারেরচর পশ্চিমপাড়া এলাকার সুরুজ্জামানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন শিখা আক্তার। পথে একই গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মানুন মিয়ার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগের একটি তারের সংস্পর্শে আসেন তিনি। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন