

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জ নৌপথের পরিবর্তে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের দাবিতে মাদারগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মে) বেলা ১১ টায় বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়ে সর্বস্তরের জনগণের ব্যানারে হাজারো মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদারগঞ্জ ও সারিয়াকান্দিবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি মাদারগঞ্জের জামথল ঘাট টু সারিয়াকান্দির কালিতলা ঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু চাই। দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ হলে অর্থনৈতিক,ব্যবসায়িক,সামাজিকভাবে সচল হবে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদারগঞ্জ পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, বেলাল হোসেন, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন লেমন তালুকদার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহ্ মো. মজনু ফকির, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুখলেস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন, মাদারগঞ্জ শিক্ষক/কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ মিষ্টার বিএসসি, ব্যবসায়ী আব্দুর রহিম সোনা মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান টুটুল সহ ব্যবসায়ী,শিক্ষার্থী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।