সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনকে জামালপুরে দাফনের প্রস্তুতি

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১০:০৫ এএম
জামিল আহমেদ লিমন
expand
জামিল আহমেদ লিমন

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ জামালপুরে তার পৈতৃক বাড়িতে দাফন করা হবে।

রোববার (০৪ মে) রাত ১১টায় জামিলের মা লুৎফান হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ সকাল ৮ টা ৩০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। পরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কোড়াইছড়া ইউনিয়নের মহিশবতানে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হয়। পরে ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করা হয়।

উভয়কে হত্যার বিষয়টি নিশ্চিত হিলসবোর কাউন্টি শেরিফ অফিস। এছাড়া জামিলের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেফতার করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন