শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম
লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী
expand
লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নে পানি নিষ্কাশনের নালা বন্ধ করে জমি ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাটিহারা পূর্ব পাড়া গ্রামের সিদ্দিকিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাটিহারা গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে আব্দুল কাদির (৫৫) তার জমিতে মাটি ভরাট করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। জমিটির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের পানি নিষ্কাশনের একটি নালা প্রবাহিত হতো। মাটি ভরাটের ফলে পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেলে গ্রামবাসী বিকল্প নালার ব্যবস্থা রাখার অনুরোধ জানান। তবে অভিযোগ রয়েছে, বিষয়টি উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় বিরোধের সৃষ্টি হয়।

বুধবার সকালে নির্মাণকাজ শুরু হলে মহিবুর আলমের (৫০) নেতৃত্বে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রের নেতৃত্বে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাখাই আর্মি ক্যাম্প থেকে সেনাসদস্যরাও যোগ দেন। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে। লাখাই থানা পুলিশ জানিয়েছে, সংঘর্ষে আহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Croatia VS Ghana
Scheduled
28 Jun, 03:00 AM
VS
World Cup