বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ-৩ আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াত প্রার্থীর আবেদন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম
হবিগঞ্জ-৩ আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াত প্রার্থীর আবেদন
expand
হবিগঞ্জ-৩ আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াত প্রার্থীর আবেদন

হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জ) ৩২টি ভোট কেন্দ্রে সমস্যা আশঙ্কা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং অফিসারের কাছে আবেদনটি করেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী মহসিন আহমেদের নির্বাচনী এজেন্ট মুহাম্মদ হারুন।

আবেদনে হবিগঞ্জ পৌরসভার ৮টি, লাখাই উপজেলার ১৬টি, শায়েস্তাগঞ্জ উপজেলার ২টি, হবিগঞ্জ সদর উপজেলার ৬টি কেন্দ্রের নাম উল্লেখ করা হয়।

এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাব্বির আহমদ আবেদন প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, পুলিশ সুপার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আবেদনটি পাঠানো হয়েছে, যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

উল্লেখ্য, এ আসনে মোট ১৩৭ কেন্দ্র রয়েছে। এরমধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ৭১টি লাখাইয়ে ৩৬ ও শায়েস্তাগঞ্জে ৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup