সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে ভারতীয় জিরা জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
মাধবপুরে ভারতীয় জিরা জব্দ
expand
মাধবপুরে ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (৫৫ বিজিবি) অভিযানে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ সময় পাচারে ব্যবহৃত বিপুল পরিমাণ বাংলাদেশি তরমুজও জব্দ করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার সাতছড়ি–তেলিয়াপাড়া সড়ক এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

ভোর ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক ওই সড়ক দিয়ে অতিক্রমকালে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে সেটি থামান। পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকভর্তি তরমুজের নিচে অত্যন্ত সুকৌশলে ভারতীয় জিরার বস্তা লুকানো রয়েছে। দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এসব জিরা ও তরমুজ তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

বিজিবি জানায়, অবৈধভাবে আমদানি করা জব্দকৃত জিরা ও তরমুজ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭ টায় জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন