বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম
আটক মাদক কারবারি
expand
আটক মাদক কারবারি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ ফেব্রুয়ারি রাত পৌনে ৯ টার দিকে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া বাজার এলাকায় অবস্থানকালে জানতে পারে, শাহজাহানপুর ইউনিয়নের চা-বাগান সংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে র‍্যাবের দলটি রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় কৌশলে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদ্বয় তাদের হেফাজতে মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের কাছ থেকে নীল ও খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, রাজেশ ঝরা (২৫), পিতা: কালাচান বঝারা এবং প্রসেনজিৎ (২৩), পিতা: রামধনী কইরী। উভয়ের বাড়ি চাকলাপুঞ্জি গ্রামে, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, পরস্পর যোগসাজশে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিকেলে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X