মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম
গাজীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
expand
গাজীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানের বাহিরে থাকা সাইনবোর্ড পুড়ে গেছে। তবে ভেতরে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন বারোতোপা এলাকায় মাওনা-শ্রীপুর শাখায় পেট্টোল বোমা নিক্ষেপের এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের কাজ শেষে ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা।

রাত আড়াইটার দিকে বিকট শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে তিনি আতঙ্কিত হয়ে উঠে বসেন৷ পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে কার্যালয়ের ভেতর থেকে পেছনের গেট দিয়ে বাইরে যান কর্মকর্তারা। এসময় মুল ফটকে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়।

তিনি আরও জানান, পেট্রোল বোমা নিক্ষেপের এ ঘটনায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি।

তিনি নিশ্চিত করেন, ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে এবং কারা এই হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup